ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে চবি ছাত্রশিবিরের সেমিনার

চবি প্রতিনিধি

প্রকাশ: ২০:১১, ২৩ আগস্ট ২০২৫

ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে চবি ছাত্রশিবিরের সেমিনার

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে 'শিক্ষা ব্যবস্থার ইসলামী রূপরেখা: ভাবনা, বাস্তবতা ও দিকনির্দেশনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল রবিবার (২৪ আগস্ট) দুপুর ২টায় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবু বকর রফিক। অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম মহানগরীর জামাতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম। আলোচক হিসেবে অংশ নেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকবৃন্দ।

এ বিষয়ে চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ উদ্দিন বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের সমন্বয় থাকবে। আধুনিকতার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় না থাকার কারণে শিক্ষিতরা অনেক সময় সঠিক স্থানে গিয়েও নিজেদের নৈতিকভাবে ধরে রাখতে পারে না, দুর্নীতির পথে চলে যায়। আমরা চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে দুনিয়ার কাজের পাশাপাশি আগামী প্রজন্ম নৈতিক মূল্যবোধে গড়ে উঠবে এবং সর্বোচ্চ অবস্থানে গিয়েও নিজেদের নৈতিকভাবে ধরে রাখতে পারবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই শিক্ষার্থীদের সচেতন করার জন্য আমরা এ সেমিনারের আয়োজন করছি।

তিনি আরও বলেন, ১৫ আগস্ট শহীদ আব্দুল মালেকের শাহাদাতবার্ষিকী। তিনি শিক্ষাব্যবস্থার জন্য লড়াই করেছিলেন এবং এ উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সে সময়ের ইসলামবিরোধী শক্তির রোষানলে পড়ে শাহাদাতবরণ করেন। তাঁর স্মরণেও আমরা এ আয়োজন করছি।

সারওয়ার/এআর

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন