বিশ্বকাপ জিতেছেন, বার্সেলোনাকে এনে দিয়েছেন লা লিগার শিরোপা। ব্যক্তিগত পারফরম্যান্সেও ছিলেন দুর্দান্ত। এত কিছুর পরও কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর জেতা হলো না লামিনে ইয়ামালের। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পের পেছনে থেকে তৃতীয় হয়েছেন বার্সেলোনার এই তরুণ তারকা। তবে পুরস্কার হাতছাড়া হওয়ায় হতাশায় ডুবে থাকতে চান না তিনি। বরং নিজের সময় আসবে বলেই বিশ্বাস ১৯ বছর বয়সী স্প্যানিশ ফুটবলারের।