বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, জুলাই আন্দোলনে একমাত্র ছাত্রসংগঠন হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। শহীদ ওয়াসিম, শহীদ রাব্বিসহ যারা বুকের তাজা রক্ত দিয়েছেন, তারা একটি গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।