ছাত্রদল নেতার হুমকির পর পদত্যাগ করলেন চবির হল প্রভোস্ট

টিএনএন ডেস্ক

প্রকাশ: ২২:১০, ৩১ আগস্ট ২০২৬

ছাত্রদল নেতার হুমকির পর পদত্যাগ করলেন চবির হল প্রভোস্ট

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের হুমকির পর পদত্যাগ করেছেন সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল মান্নান। 

তবে আজ সোমবার রাত ৮টার দিকে তিনি পদত্যাগ পত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারন উল্লেখ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সদ্য পদত্যাগ করা প্রভোস্ট বলেন, "আমি এসব বিষয়ে আর কিছু বলতে চাই না, আমি চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকুক। ছাত্র সংগঠনগুলো যেন সংঘর্ষে না জড়ায়। আমার পদত্যাগে কিছু আসে যায় না।"

অন্যদিকে ছাত্রদলের হলে অবৈধভাবে সিট দখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে চবি ছাত্রশিবির।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন