ফেসবুক পোস্টের জেরে আটকে থাকা সেই চাকসু প্রতিনিধির শপথ নিতে বাঁধা নেই

চবি প্রতিনিধি

প্রকাশ: ২২:১৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্টের জেরে আটকে থাকা সেই চাকসু প্রতিনিধির শপথ নিতে বাঁধা নেই

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন আকাশ দাস। ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় তোপের মুখে পড়লে আটকে যায় তার শপথ। পরবর্তীতে তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশ এবং তার লিখিত ক্ষমা প্রার্থনার আবেদন মঞ্জুর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চাকসু নির্বাচন-২০২৫-এ নির্বাচিত নির্বাহী সদস্য আকাশ দাস সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার ব্যালট নম্বর ০৩। তিনি ৪ হাজার ৪১৫ ভোট পেয়ে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন।

জানা যায়, বুয়েটের ছাত্র শ্রী শান্ত রায়ের স্বঘোষিত ধর্ষণসংক্রান্ত বক্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে পোস্ট বা প্রতিক্রিয়া জানিয়েছিলেন আকাশ দাস। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২০তম সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশ পর্যালোচনার জন্য গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে ২১তম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আকাশ দাসের লিখিত ক্ষমা প্রার্থনার আবেদন বিবেচনা করে তা মঞ্জুর করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে—এই শর্তেই তাকে ক্ষমা করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন