পারলে শেখ হাসিনাকে স্থলবন্দর দিয়ে পাঠাক, না হলে পুশ-ইন করুক: শফিকুল আলম

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৯:৫৯, ১৩ নভেম্বর ২০২৬

পারলে শেখ হাসিনাকে স্থলবন্দর দিয়ে পাঠাক, না হলে পুশ-ইন করুক: শফিকুল আলম

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ভারত চাইলে হাসিনাকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পাঠাতে পারে। তা না হলে সীমান্ত দিয়ে পুশ-ইন করতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন শফিকুল আলম।

পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের ঠেকা পড়ছে একটা খুনি, মানবতাবিরোধী আইনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে মিলিটারি এয়ারক্রাফট (সামরিক বিমান) পাঠিয়ে দেশে নিয়ে আসবে! মামাবাড়ির আবদার। পারলে দিল্লি ওরে ল্যান্ডপোর্ট (স্থলবন্দর) দিয়া পাঠাইয়া দিক, নতুবা বর্ডারের কাঁটাতারের বেড়া দিয়া পুশ-ইন করুক।’

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন