রমজান উপলক্ষে পাবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক সময়সূচি পরিবর্তন

পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৯:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

রমজান উপলক্ষে পাবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক সময়সূচি পরিবর্তন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পবিত্র রমজান মাস সামনে রেখে একাডেমিক ও প্রশাসনিক সময় পরিবর্তন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
‎
‎রবিবার (১৫ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম সাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এই তথ্য  জানানো হয়।
‎
‎উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র -ছাত্রী এবং কর্মকর্তা ও কর্মচারিদের আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস সময় সকাল ০৯.০০ টা হতে বেলা ৩:৩০ মিনিট পর্যন্ত এবং দুপুর ০১:১৫ মিনিট হতে ০১:৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
‎
‎তবে, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এর চিকিৎসা সেবা এবং সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টার এর রিডিং রুম সকাল ৯.০০ টা থেকে বেলা ৪.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে।

/উবাইদা

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন