বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য একটি বড় মানসিক স্বাস্থ্য সংকটে রূপ নিচ্ছে। আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে, দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৪১.৯ শতাংশই সরাসরি বৈষম্যের শিকার হয়েছেন। আর এ কারণে ৯০ শতাংশ শিক্ষার্থী কোনো না কোনো মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন, যা তাদের পড়াশোনা, সামাজিক জীবন এমনকি ভবিষ্যৎ কর্মজীবনকেও প্রভাবিত করছে।