নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবনযাপন ও মানবিকতাকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’। ২০২৪ সালের ৬ ডিসেম্বর এটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়, দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়। ভারতের জম্মু ও কাশ্মীরের বৃহত্তম শহর শ্রীনগরে আজ থেকে শুরু হয়েছে ‘কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পঞ্চম আসর, যেখানে অংশগ্রহণ করছে ‘নয়া মানুষ’। ৭ দিনব্যাপী এ ফেস্টিভ্যালে মিসর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ভারতের চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের ‘নয়া মানুষ’ প্রদর্শিত হবে।