প্রতিবন্ধী সন্তানকে বুকে আগলে রেখে প্রতিদিন জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন খুলনার কয়রা উপজেলার আলাউল ইসলাম। সীমিত সামর্থ্য, প্রতিকূল প্রকৃতি আর শারীরিক প্রতিবন্ধকতা—সবকিছুর মধ্যেও তিনি লড়ছেন একটাই স্বপ্ন নিয়ে, যেন তাঁর সন্তান সিয়াম হোসেনকে কোনোদিন কারও কাছে হাত পাততে না হয়।