বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমাদের সবসময়ই শেখানো হয় একাত্তরের চেতনা। ওই চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে। সামনের দিকে জাতি যেন না আসতে পারে, এ জন্য জাতিকে কিভাবে পেছন থেকে টেনে ধরা যায়, সে জন্য তারা লেগে আছে।