টিএনএন ডেস্ক
প্রকাশ: ২০:১৫, ১৭ নভেম্বর ২০২৫
ছবি: ফাইল ফটো
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ১০০১ জনের সম্মিলিত প্রতিবাদ-বিবৃতি প্রকাশিত হয়েছে। বিবৃতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাধিক শিক্ষকের নাম এছেছে। তবে বিষয়টি সম্পর্কে জানেন না এবং অনুমতি ছাড়াই তাদের নাম দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঐ শিক্ষক।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পরপরই প্রগ্রেসিভ টিচার্স অব বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটিজ ব্যানারে এই বিবৃতি প্রকাশিত হয়। বিবৃতিতে থাকা কুবি শিক্ষকরা হলেন ফিজিক্স বিভাগের অধ্যাপক ড. আবু তাহের।
প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “আমরা গভীর ক্ষোভ ও দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করেছে তা ন্যায়বিচারের পরিপন্থী ও প্রহসনমূলক। ট্রাইব্যুনাল বর্তমানে ক্যাঙারু কোর্টের রূপ ধারণ করেছে। এর স্বৈরাচারী ও পক্ষপাতদুষ্ট আচরণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা নষ্ট করছে।”
এই বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. আবু তাহের বলেন, “আমি এ বিষয়ে অবগত নই। এ নিয়ে আমার সঙ্গে কারও কথা হয়নি। সারাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাম গণহারে দিয়ে দিছে। তবে আবু তাহের নামে ইউজিসির একজন সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। হয়তো তার নাম এসেছ।"
উল্লেখ্য, ঐ বিবৃতিতে কুবির সাবেক দুই উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন ও অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর রয়েছে।
/এআর