নেপালে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় ১৬২ জন নিহত হয়েছে। দেশটির রাসুয়া জেলায় ভুটে কোশি নদীর প্রবল স্রোতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সেতুসহ ব্যাপক অবকাঠামো। এমন পরিস্থিতিতে দুর্যোগের পর নাগরিকদের ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি বলেন, উদ্ধার, চিকিৎসা, খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করার পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার।