শরীরের বাড়তি মেদ ঝরাতে অনেকেই ননানাভাবে চেষ্টা করেন। কেউ জিমে যান, কেউ নিয়মিত শরীরচর্চা করেন, কেউ বা খাবারে নানা ধরনের বিধিনিষেধ মেনে চলেন। প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ মতে, শরীরের ভারসাম্য রক্ষা এবং হজমশক্তিকে শক্তিশালী করার মাধ্যমেই সুস্থ উপায়ে ওজন কমানো সম্ভব। আয়ুর্বেদ কেবল শরীরের বাইরের মেদ নয়, ভেতরের স্বাস্থ্যকেও ঠিক রেখে ওজন কমাতে সাহায্য করে। আয়ুর্বেদ অনুযায়ী কিছু কৌশল অনুসরণ করলেই শরীরের মেদ দ্রুত ঝরিয়ে ওজন কমানো সম্ভব।