বন্যায় বই হারানো সেই সানজিদার পাশে চবি ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী

চবি প্রতিনিধি

প্রকাশ: ১২:০১, ২৮ জুলাই ২০২৬

বন্যায় বই হারানো সেই সানজিদার পাশে চবি ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী

ছবি : সংগৃহীত

দক্ষিণ চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় বইপত্র হারিয়ে কান্নায় ভেঙে পড়া সেই সানজিদার পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী।

সোমবার জালাল সিদ্দিকীর পক্ষ থেকে বাঁশখালী উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী সানজিদার হাতে নতুন বই, শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী তুলে দেন।

সানজিদা বাঁশখালী উপজেলার ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে বন্যায় তার বইপত্র হারানোর কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ার দৃশ্য প্রচারিত হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জালাল সিদ্দিকী বলেন, সম্প্রতি দক্ষিণ চট্টগ্রাম, বিশেষ করে বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। একজন শিক্ষার্থী ও ছাত্রনেতা হিসেবে আমার এক শিক্ষার্থী বোনের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছি। আশা করি, এই শিক্ষা উপকরণ তার পড়াশোনা চালিয়ে যেতে কিছুটা হলেও সহায়ক হবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন