হাদি হত্যার বিচার চাইতে গিয়ে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত ৩০

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৭:২৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

হাদি হত্যার বিচার চাইতে গিয়ে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত ৩০

ইনকিলাব মঞ্চের জাবের। সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়। 

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার সময় এ ঘটনা ঘটে। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে নেতাকর্মীরা ইনকিলাব মঞ্চের যমুনা অভিমুখে যাত্রা করেন।

আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। 

এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ডাকসুর নেত্রী ফাতেম তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে সকাল থেকে পুলিশ ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলো ইনকিলাব মঞ্চ। অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি অব্যাহত ছিলো। এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতাকর্মী ও শহীদ হাদির পরিবারের সদস্যরা।  

পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়ক থেকে বিক্ষোভকারীরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ব্যবহারের পাশপাশি টিয়ার গ্যাস, কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ছররা গুলি নিক্ষেপ করে। 


/এআর

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন