জাকসু জিএস মাজহারুল ইসলাম

ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে ভুল তথ্য দিয়েছেন

টিএনএন ডেস্ক

প্রকাশ: ০০:৩২, ১০ জুন ২০২৬

ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে ভুল তথ্য দিয়েছেন

জাকসু জিএস মাজহারুল ইসলাম

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ তার বক্তব্যে ভুল রেফারেন্স টেনেছেন এবং ভুল তথ্য দিয়ে ইসলামী ব্যাংককে ঘায়েল করার জন্য উঠে পড়ে লেগেছেন বলে মন্তব্য করেছেন জাকসুর জিএস মাজহারুল ইসলাম।

মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে জাকসু জিএসের ভেরিফাইড ফেসবুক আইডিতে করা পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

‘আজকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ভুল রেফারেন্স টেনেছেন, ভুল তথ্য দিয়ে ইসলামী ব্যাংককে ঘায়েল করার জন্য উঠে পড়ে লেগেছেন।
তার বক্তব্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের আরডিএস (পল্লী উন্নয়ন প্রকল্প) থেকে ৫ আগস্টের আগে ১১ হাজার কোটি টাকা এবং পরে আরও ১১ হাজার কোটি টাকা, মোট ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। কিন্তু বাস্তব তথ্য বলছে, মে ২০২৬ পর্যন্ত এই প্রকল্পের মোট বিনিয়োগই ছিল প্রায় ৬,৮৮০ কোটি টাকা; ফেব্রুয়ারি ২০২৬-এ তা আরও কম ছিল। এছাড়া ৩৫ হাজারের বেশি গ্রাম, ৩৯৩টি শাখা-উপশাখা এবং প্রায় ৯ লাখ গ্রাহক নিয়ে পরিচালিত এই প্রকল্পের সব তথ্য বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্টে সংরক্ষিত আছে। তাই ২২ হাজার কোটি টাকা বিতরণের দাবি তথ্যের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা বোঝাই যায়। 

ভুল তথ্য দিয়ে পাণ্ডিত্য ঝেড়ে বড় বাহাদুরি ঝেড়েছেন তিনি। আর ইসলাম অবমাননায় দিনদিন সীমালঙ্ঘন করে যাচ্ছেন।

আজকের সংসদীয় আলোচনায় মনে হয়েছে, ইসলামী ব্যাংককে বিএনপি আর্থিক প্রতিষ্ঠানের চেয়ে রাজনৈতিক ইস্যু হিসেবেই বেশি দেখছে। এস আলমের আর্থিক কেলেঙ্কারি ছাপিয়ে গিয়েছে ব্যাংকের সাথে জামায়াতের হৃদ্যতা। 

এই প্রভাব শুধু একটি ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। রাজনীতির এই টানাপোড়েনে শেষ পর্যন্ত সাধারণ গ্রাহক, আমানতকারী ও দেশের অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হবে।

ভিনদেশে নাকে খত দেয়ার ক্ষেত্রে বিএনপি ক্রমশই আওয়ামীলীগকে ছাড়িয়ে যাচ্ছে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন