সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জবাবদিহিতার ভিত্তিতে দেশ পরিচালনা করছে এবং লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে জ্ঞানের আলোয় আলোকিত করা। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে জনগণের প্রত্যক্ষ সমর্থনে, আর এই সরকার একটি সমৃদ্ধ, মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। অমর একুশে বইমেলা শুধু কেনাবেচার আয়োজন নয়, এটি শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠুক বলেও তিনি প্রত্যাশা জানান।