দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৪:২৮, ১৫ এপ্রিল ২০২৬

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

সংসদে তারেক রহমান। সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপালের কার্যক্রম চালু করতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে পেপালের কার্যক্রম শুরু এবং হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর দক্ষ পরিচালনা নিশ্চিত করতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে বিভিন্ন সময় পেপাল বাংলাদেশে কার্যক্রম চালুর আগ্রহ দেখিয়েছে। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও প্রতিষ্ঠানটি এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে। গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর জানান, পেপাল শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে পারে।

তিনি তখন বলেন, মূলত ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা এবং আইটি খাতের লেনদেন সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সে সময় পেপালের দক্ষিণ এশিয়া অঞ্চলের (সিঙ্গাপুরভিত্তিক) একটি প্রতিনিধি দল বাংলাদেশের ফ্রিল্যান্সারদের এবং আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করে।

 

/এআর

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন