টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৩:৩১, ১৭ মার্চ ২০২৬
তারেক রহমান। সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি চললেও সরকারি কাজ থেমে নেই। ছুটির প্রথম দিন মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ১১টার দিকে সচিবালয়ে এসে মন্ত্রিপরিষদ বিভাগের নির্ধারিত কক্ষে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি। দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সচিবালয়ে পৌঁছে প্রথমেই বুয়েটের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় কৃষক কার্ড বিষয়ক কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
এছাড়া দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদের সভাকক্ষে। এতে সরকারের চলমান বিভিন্ন কার্যক্রম ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
/এআর