জুলাই শহীদদের স্মরণে চবিতে ছাত্রদল নেতা বাবরের বৃক্ষরোপণ

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৬:৪৫, ২৪ জুলাই ২০২৬

জুলাই শহীদদের স্মরণে চবিতে ছাত্রদল নেতা বাবরের বৃক্ষরোপণ

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ফরহাদ, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া, শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল প্রান্ত বাবর।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ভবনের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়৷ 

এ সময় তারা শহীদ ফরহাদ হোসেন ও অতীশ দীপঙ্কর হলের সামনে, রব হলের সামনে এবং তরুয়া ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে। 

শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল প্রান্ত বাবর বলেন, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া, ছাত্রদলের ওয়াসিম সহ জুলাই সকল শহীদদের আত্মত্যাগ কে স্মরণ করে আমরা কৃষ্ণচূড়া চারা রোপণ করেছি। কৃষ্ণচূড়ার রক্তিম ফুল আমাদের উত্তর প্রজন্মকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মানে কাজ করতে উদ্বুদ্ধ করবে। 

তিনি বলেন,  প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীর বাংলাদেশকে বাসযোগ্য, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের জন্য ২৫ কোটি বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নিয়েছেন। আমরাও সেই কর্মসূচিকে ধারণ করেই আমাদের কর্মসূচি করছি এবং আমরা নিয়মিতভাবে এভাবে বৃক্ষরোপণ কর্মসূচি করে যাবো।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের বিতর্ক বিষয়ক সম্পাদক শিশির মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির জমাদ্দার, সহ-সাধারণ সম্পাদক শেখ নাসিম উদ্দীন, শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল সংসদের স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ও শাখা ছাত্রদলের সহ-নাট্য সম্পাদক জামিল হোসেন, আশিকুর রহমান, জয়নুল, রাকিবসহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন