বেরোবির নতুন সহকারী প্রক্টর হলেন সারোয়ার আহমেদ

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৭:০৩, ১১ অক্টোবর ২০২৬

বেরোবির নতুন সহকারী প্রক্টর হলেন সারোয়ার আহমেদ

ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. সারোয়ার আহমেদ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন ও পরিচালনার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ৩১(২) ধারার ১৬(১) উপধারা অনুযায়ী তাঁকে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ৮ অক্টোবর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর এ দায়িত্ব বহাল থাকবে।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন