হৃদয় চন্দ্র তরুয়ার স্মরণে চবিতে কৃষ্ণচূড়ার চারা রোপণ করলেন চাকসু এজিএস

চবি প্রতিনিধি

প্রকাশ: ২২:২৩, ২৩ জুলাই ২০২৬

হৃদয় চন্দ্র তরুয়ার স্মরণে চবিতে কৃষ্ণচূড়ার চারা রোপণ করলেন চাকসু এজিএস

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কৃষ্ণচূড়ার চারা রোপণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের’ প্রবেশমুখে এ চারা রোপণ করা হয়।

এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ। তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মৃতিকে অমলিন রাখার চিন্তা থেকেই কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে এই গাছ বড় হবে, ফুল ফুটবে। তখন এই কৃষ্ণচূড়া আমাদের শহীদদের কথা, বিশেষ করে হৃদয় তরুয়ার আত্মত্যাগের কথা মনে করিয়ে দেবে।

চাকসুর এজিএস আরও জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আজকে আমরা তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে রওনা দিব।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ইমন ফারহান, সোয়াইব ইসলাম শুভ, আব্দুর রহমান, রাকিব রানা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন