চবির শাহাজালাল হলের শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের দুইটি এসি উপহার

চবি প্রতিনিধি 

প্রকাশ: ১৬:২৮, ২২ অক্টোবর ২০২৬

চবির শাহাজালাল হলের শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের দুইটি এসি উপহার

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের রিডিংরুম শিক্ষার্থীবান্ধব করতে ইসলামী ছাত্রশিবিরের হল শাখার পক্ষ থেকে হলের রিডিংরুমে  দুইটি ২টনের ক্ষমতাসম্পন্ন এয়ার কন্ডিশনার (এসি) উপহার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে দশটায় শাহজালাল হলের রিডিংরুমে এসি দুটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি শাখা শিবিরের সভাপতি  ও চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি, শাহজালাল হলের শিবির সভাপতি আব্দুল্লাহ আল নোমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন,শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষা সম্পাদক সাজ্জাত হোছেন মুন্না, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক ওয়াহিদুল ইসলাম, চাকসুর সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক  ওবাইদুল সালমান।

শিক্ষার্থীদেরকে এসি উপুহারকে স্বাগত জানিয়ে চবি শাখা ছাত্রশিবির সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, শাহজালাল হল শাখার উদ্যোগে হলের রিডিং রুম সংস্কারের পর সেখানে দুটি দুই টনের এসি স্থাপন করা হয়েছে। এটি শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার এক অনুকূল পরিবেশ তৈরি করবে। এই ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীরা রিডিং রুমের সঠিক ব্যবহারের মাধ্যমে তাদের এবং পরিবারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে আশা করছি।

শাহজালাল হলের শিবির সভাপতি আব্দুল্লাহ বলেন, ইসলামী ছাত্রশিবির শাহজালাল হল শাখার উদ্যেগে নতুন রিডিং রুমে শিক্ষার্থীদের পড়ার জন্য একটি স্বস্তিকর পরিবেশ তৈরিতে দুটি এসি স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রিডিং রুমে মানসম্মত পরিবেশ ও এসির ব্যবস্থা করা হয়েছে।

অন্যান্য হলগুলোর রিডিংরুমে এসি উপহারের বিষয়ে জানিয়ে তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির তার সাধ্যমতো পর্যায়ক্রমে প্রতিটি ছেলে এবং মেয়ে হলের শিক্ষার্থী ভাই-বোনদের জন্য এসির ব্যবস্থা করব। যাতে সবাই স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন