চবি প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৫, ১৮ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে সুন্দর ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) উদ্যেগে ক্যাম্পাসে নিয়মিত চলাচলকারী সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাসে চলাচলকারী প্রায় ২০০ সিএনজি ও ৩০০ রিকশাকে এই কার্যক্রমের অধীনে নিবন্ধন করা হবে।
শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: কামরুল হোসাইন এই কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানটিতে চাকসু এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: কামরুল হোসাইন বলেন, "ক্যাম্পাসে যানবাহন ব্যবস্থা নিয়ন্ত্রিত করতে আমরা সকল সিএনজি ও রিকশা নিবন্ধনের এই উদ্যোগ হাতে নিয়েছি। এর মধ্য দিয়ে ক্যাম্পাসের সকল সিএনজি, রিকশা খুব সহজে সনাক্ত করা যাবে। চাকসু শুরু থেকেই এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে।"
যানবাহনগুলো নিবন্ধনের বিষয় নিয়ে চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, "আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছি। গত কয়েকদিন দফায় দফায় রিকশা ও সিএনজি সমিতির সাথে আলোচনার পর আজকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশনকৃত সকল গাড়িকে নির্দিষ্ট নাম্বার সম্বলিত স্টিকার ও ভেস্ট প্রদান করা হবে।"
উল্লেখ্য, নির্দিষ্ট ড্রেসকোড ও স্টিকার ব্যতিত কোনো গাড়ি ক্যাম্পাসে চলাচল করতে পারবে না এমনটাই জানিয়েছেন চাকসু যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক।
জিএ