প্রীতি ফুটবল ম্যাচে ক্যাডেট কলেজকে ২-০ গোলে হারিয়ে কুবির জয়

কুবি প্রতিনিধি 

প্রকাশ: ২০:২৪, ১ অক্টোবর ২০২৬

প্রীতি ফুটবল ম্যাচে ক্যাডেট কলেজকে ২-০ গোলে হারিয়ে কুবির জয়

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফুটবল দলের দক্ষতা বৃদ্ধি ও খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর লক্ষ্যে কুমিল্লা ক্যাডেট কলেজ ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লা জেলার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে রাকিবুল হাসানের বাড়িয়ে দেওয়া বলে গোল করে কুবিকে এগিয়ে দেন তাসনিমুর রহমান তানিম। দ্বিতীয়ার্ধে মংক্যএ মার্মার বাড়িয়ে দেওয়া বলে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আমীর মজুমদার।

ফলে নির্ধারিত সময় শেষে ২-০ গোলের ব্যবধানে কুমিল্লা ক্যাডেট কলেজকে পরাজিত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফুটবল একাদশ।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মনিরুল আলম বলেন, আমাদের ফুটবল দল বাছাই এবং খেলোয়াড়দের মধ্যে সমন্বয় ও কম্বিনেশন বাড়ানোর উদ্দেশ্যেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। আমাদের খেলোয়াড়রা ভালো খেলা উপহার দিয়েছে। আরও ভালো দলের সঙ্গে সামনে এ ধরনের আরও ম্যাচ আয়োজন করা হবে।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন