ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেলো এইচএসসি ফলপ্রত্যাশীর

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৩:৩৮, ৩ অক্টোবর ২০২৬

ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেলো এইচএসসি ফলপ্রত্যাশীর

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা শহরে চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। জাকারিয়া উচ্চমাধ্যমিকের ফলপ্রত্যাশী ছিলেন।

জাকারিয়ার খালাতো ভাই মাছুম বিল্লাহ শাহীন বলেন, জাকারিয়া প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় সেখানে এক ব্যক্তির সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি চলছিলো। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া তা থামাতে এগিয়ে যান। তখন কয়েকজন তাকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা থানার ওসি মো. শহীদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন