জাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম

জাবি প্রতিনিধি 

প্রকাশ: ২০:২১, ১ অক্টোবর ২০২৬

জাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হালিম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িকভাবে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনের পদত্যাগপত্র গ্রহণের পর তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পদত্যাগের পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আবদুল হালিমকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন।

অফিস আদেশ অনুযায়ী, নতুন ও বিদায়ী প্রক্টরকে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট যথাসময়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আবদুল হালিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক। অফিস আদেশটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোতে অবগতির জন্য পাঠানো হয়েছে।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন