জাল চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৭:২৭, ২ অক্টোবর ২০২৬

জাল চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইনে রিং জাল চুরি ও উদ্ধারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে নদীতে মাছ ধরার একটি রিং জাল চুরি হয়। পরে জালটি হান্নান মেম্বারের লোকজনের কাছে পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে হান্নান মেম্বার ও লতিফ মেম্বারের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি নিয়ে বিচার-সালিশও হয়। তবে শেষ পর্যন্ত এটা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে মিঠামইন থানাধীন কাটখাল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মিঠামইন থানাধীন কাটখাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) আল মোমেন বলেন, রিং জাল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে আজ তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন