‘জুলাই সনদ’ বাস্তবায়ন প্রশ্নে সংসদে আলোচনা আজ
‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের বিষয়ে আজ জাতীয় সংসদে আলোচনা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন।