আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

টিএনএন ডেস্ক

প্রকাশ: ০৪:২৫, ২০ জুলাই ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

ছবি: সংগৃহীত

স্পেনের একের পর এক আক্রমণ। আর আর্জেন্টিনার একের পর এক প্রতিরোধ। তবে শেষ হাসি হেসেছে স্প্যানিশরা। অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব জয় করেছে স্পেন। 

নিজেদের ইতিহাসে স্প্যানিশদের এটি দ্বিতীয় বিশ্বকাপ। এর আগে ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ‘লা রোহা’রা। সেই ম্যাচে ১১৬ মিনিটে ডাচদের হৃদয় ভাঙেন আন্দ্রেস ইনিয়েস্তা। 

এবার ১০৬ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙা গোলে আর্জেন্টাইনদের কাঁদালেন ফেরান তোরেস। ক্রস থেকে হেড নিয়েছিলেন নিকো উইলিয়ামস। সেই বলে শট নিয়ে স্পেনের জয়সূচক গোলটি করেন তোরেস। 

এই গোল হজমেই টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন, সেটি ভেঙেছে লিওনেল মেসির। সেই সঙ্গে বিশ্বকাপেও হয়তো শেষ ম্যাচ খেলে ফেলেছেন আর্জেন্টিনা অধিনায়ক। 

জিএ

আরও পড়ুন