ফিফা নারী র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল স্পেন

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১১:১৭, ২১ অক্টোবর ২০২৬

ফিফা নারী র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল স্পেন

ছবি: সংগৃহীত

ফিফা নারী বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে স্পেন। সর্বশেষ আন্তর্জাতিক বিরতির পর প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান বাড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

সাম্প্রতিক আন্তর্জাতিক সূচিতে যুক্তরাষ্ট্রের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল স্পেন। ১০ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে প্রথম ম্যাচে ২-০ গোলে জেতে স্প্যানিশরা। এরপর ১৩ অক্টোবর পেনসিলভানিয়ার চেস্টারে দ্বিতীয় ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এই দুই ম্যাচের ফলেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে স্পেন।

শীর্ষ পাঁচে স্পেন ও যুক্তরাষ্ট্রের পর রয়েছে যথাক্রমে জার্মানি, ইংল্যান্ড ও জাপান। এরপর ছয় থেকে নয় নম্বরে আছে ফ্রান্স, ব্রাজিল, সুইডেন ও কানাডা।

সেরা দশে একমাত্র পরিবর্তন ডেনমার্কের। দুই ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছে দলটি। ২০১০ সালের আগস্টের পর এই প্রথম নারী র‍্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা পেল ডেনমার্ক। তাদের উঠে আসায় নেদারল্যান্ডস ১১তম এবং উত্তর কোরিয়া ১২তম স্থানে নেমে গেছে।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি মালাউইয়ের। ৪৯ ধাপ এগিয়ে দলটি এখন ১০৪তম স্থানে। অন্যদিকে সবচেয়ে বেশি ১৪ ধাপ পিছিয়েছে মিসর, তাদের অবস্থান ১১৩তম।

জিএ

আরও পড়ুন