ধর্ষণচেষ্টার পর শিশু ইরার গলা কেটে দেয় প্রতিবেশী বাবু শেখ: পুলিশ

টিএনএন ডেস্ক

প্রকাশ: ২২:২৪, ৩ মার্চ ২০২৬

ধর্ষণচেষ্টার পর শিশু ইরার গলা কেটে দেয় প্রতিবেশী বাবু শেখ: পুলিশ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুন্ডে ৭ বছরের শিশু জান্নাতুল নাইমা ইরাকে গলা কেটে হত্যার ঘটনায় বাবু শেখ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সীতাকুণ্ডের কুমিরা কাজী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত শিশু জান্নাতুল নাইমা ইরা চট্টগ্রামের কুমিরা এলাকার বাসিন্দা মনির হোসেনের মেয়ে। গ্রেপ্তার বাবু শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মধ্যম পুনুপাড়া এলাকার মৃত হাদেম শেখের ছেলে।

পুলিশ জানায়, ১ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে বাবু শেখ চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ইরাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে ইরাকে সীতাকুণ্ড পাহাড় এলাকায় নিয়ে তিনি। সেখানে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। ক্ষিপ্ত হয়ে বাবু শেখ তার কাছে থাকা চাকু দিয়ে শিশুটির গলা কেটে দেয়। ইরা মারা গেছে ভেবে ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যান বাবু।

গলা কাটা অবস্থায় শিশুটি পাহাড়ের একটি নির্মাণাধীন রাস্তার পাশে চলে আসেন। দুপুর দেড়টার দিকে শ্রমিকরা তাকে দেখতে পায়। পুলিশ খবর পেয়ে ইরাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুদিন পর মঙ্গলবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তদন্তে পুলিশ কুমিরা থেকে সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কুমিরা এলাকা থেকে বাবু শেখকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পুলিশের কাছে বাবু স্বীকার করেছে, শিশুটির বাবা মনির হোসেনের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে প্রতিশোধ নিতে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। বাবু শেখের দেখানো স্থান থেকে ইরার রক্তমাখা সেলোয়ারসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

জিএ

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন