আমাদের ধর্ষণের হুমকি দিলেও কাউকে পাশে পাই না: উম্মে ছালমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে মনোনীত কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক প্রার্থী উম্মে ছালমা ক্রমাগতভাবে কুরুচিপূর্ণ মন্তব্য ও সাইবার বুলিয়ের শিকার হচ্ছেন। এসব কুরুচিপূর্ণ ও সাইবার বুলিংয়ের অভিযোগ ছাত্রদল, যুবদল নেতা ও ছাত্রলীগের সংশ্লিষ্টদের বিরুদ্ধে।