লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতি থানার একটি ধর্ষণ মামলার একমাত্র এজাহারনামীয় আসামী মিলন মাঝিকে (৪২) ফেনী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সদর থানার লেমুয়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী) এবং র্যাব-৭, সিপিসি-১ (ফেনী)-এর একটি যৌথ দল এই আভিযান পরিচালনা করে। মঙ্গলবার দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত মিলন মাঝি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত অদু মিয়ার ছেলে।
র্যাব জানায়, গত ১৩ ফেব্রুয়ারি সকালে ভুক্তভোগী নারী নিজ বাড়িতে রান্নার কাজ করার সময় আসামী মিলন মাঝি তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামী পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রামগতি থানায় মামলা দায়ের করেন।
র্যাব-১১-এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত জানান, মামলার পর থেকেই আসামী পলাতক ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামীকে লক্ষ্মীপুরের রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
জিএ