পূজামণ্ডপ দেখানোর কথা বলে গারো স্কুলশিক্ষাথীকে ধর্ষণ, আসামি গ্রেফতার

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৮:৪১, ১ অক্টোবর ২০২৫

পূজামণ্ডপ দেখানোর কথা বলে গারো স্কুলশিক্ষাথীকে ধর্ষণ, আসামি গ্রেফতার

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় পূজামণ্ডপ দেখানোর কথা বলে ঘুরতে নিয়ে এক গারো স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল বাশার (২৫) নামে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে।

পুলিশ এ ঘটনায় মঙ্গলবার রাতে মিলন নামের একজনকে গ্রেফতার করেছে। মিলন  নয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ  হাফিজুল ইসলাম।

ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগীর মা লিখা চাম্বু গং বাদী হয়ে গতরাতে থানায় এই মামলা দায়ের করে। এর আগে গত সোমবার রাতে উপজেলার জুগলী ইউনিয়নে পূজা দেখতে বের হলে ওই কিশোরী ধর্ষণের শিকার হন।

জানা যায়, ওই দিন সকালে পূজা দেখার জন্য ভুক্তভোগী কিশোরীকে মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নেন মিলন নামের এক যুবক। মিলন নয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। কিন্তু পূজা দেখানোর কথা বলে মিলন ওই মেয়েকে নিয়ে সারাদিন স্থানীয় পার্কে ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি শেষে রাতে মিলন ওই কিশোরীকে অটোরিকশায় তুলে দেন। এরপর একই এলাকার অটোচালক আবুল বাশার তাকে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। এরপর রাত ১১টার দিকে বাশার ভুক্তভোগীকে গামারিতলা মোড়ে ফেলে চলে যায়।

মামলার বাদী ভুক্তভোগীর মা বলেন, মিলন আমার মেয়ের পূর্বপরিচিত। পূজা দেখার জন্য সে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়। পরে জোর করে অটোরিকশায় তুলে দিলে এ ঘটনা ঘটে। আমরা এ ঘটনার বিচার চাই।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুণ বলেন,  দায়ের করা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনী প্রদক্ষেপ গ্রহন করার প্রক্রিয়া চলছে।

জিএ

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন