চবিতে আওয়ার গ্রিন ক্যাম্পাসের নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল

চবি প্রতিনিধি 

প্রকাশ: ১৮:২৭, ৯ নভেম্বর ২০২৬

চবিতে আওয়ার গ্রিন ক্যাম্পাসের নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাসের’ নতুন কমিটি প্রকাশ হয়েছে। এতে সভাপতির দায়িত্বে এসেছে হাসিবুল হাসান ও সাধারণ সম্পাদকের পদে এসেছেন নাজমুল হাসান। 

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অডিটোরিয়ামে সংগঠনটির ২৬-২৭মেয়াদের বার্ষিক সাধারণ সভায় এই দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এম. শাহাদাত হোসেন। প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।

এ ছাড়াও অনুষ্ঠানে মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো.কামাল উদ্দিন। সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও অন্যান্য সম্পাদক মন্ডলী।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর প্রসঙ্গ তুলে ধরেন। হীরক জয়ন্তীতে গ্রিন ক্যাম্পাসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই দিন তো বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট স্বাভাবিক কারণেই একটু পলিউটেড হবে। এখন যারা গ্রিন ক্যাম্পাসের কর্মীরা যারা আছে, সদস্যবৃন্দ আছে, তাদের কো-অপারেশনের তো দরকার আছে। তাই আমার মনে হয় যে, দিস ইজ দ্য রাইট প্লেস টু ইনভাইট ইউ টু কিপ ইউর ক্যাম্পাস ক্লিন।সো ইউ মাস্ট অর্গানাইজ ইয়োরসেলফ অ্যান্ড ট্রাই টু ক্লিন, কিপ দ্য ক্যাম্পাস ক্লিন।

নতুন কমিটির বাছাই প্রক্রিয়া নিয়ে কথা বলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো.কামাল উদ্দিন। তিনি বলেন, আজকে আমাদের যারা নতুন দায়িত্ব নিয়েছে— আমি এত এক কঠিন সময় পার করছি যে কিভাবে নেতৃত্বটাকে চয়েস করব। নেতৃত্বটা আসলে ইন্ডিপেন্ডেন্টলি কমিটি করে, ফাইনালি আমরা রিপোর্টগুলা দেখি, অবজারভেশনগুলো দেখি, তাদের কন্ট্রিবিউশনগুলো দেখি। মানে আমার কাছে এত কঠিন মনে হয়েছে যে কিভাবে এই নেতৃত্বটাকে চুজ করব।

সংগঠনের সাথে সংশ্লিষ্টদেরকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা গ্রিন ফিলোসফি, গ্রিন এডুকেশন, গ্রিন এথিক্স নিয়ে কাজ করি, কিন্তু আমরা পরীক্ষায় নকল করা না, টাকা মিসইউজ করি, অন্যের অধিকার নষ্ট, দুর্নীতি করা যাবে না। আমাদের নিজের আত্মাকে তৈরি করার জন্য এবং নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু এই ক্লাবের মূল কাজ। আমাদের এই ক্লাব কিভাবে আরেকটা ক্লাব থেকে আলাদা, সেটা আমাদেরকে দেখতে হবে।

সকলের সহযোগিতা চেয়ে গ্রিন ক্যাম্পাসের নব মনোনীত সভাপতি হাসিবুল হাসান বলেন, আমাকে সভাপতির দায়িত্ব প্রদান করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি সততার সাথে আমার দায়িত্ব পালন করে যাব। আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

উল্লেখ্য, ‘গ্রিন ফিলোসফি, গ্রিন এডুকেশন’ স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও পরিবেশ সচেতনতা তৈরিতে কাজ করছে আওয়ার গ্রিন ক্যাম্পাস।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন