হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত
মানবতাবিরোধী অপরাধের যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের অপরাধ প্রমাণিত হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে এ কথা বলা হয়েছে।