চুয়েটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ০৭:২৭, ১৭ জুলাই ২০২৫

চুয়েটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহমুদ আব্দুল মাতিন ভূইয়া। এ ছাড়া অনুষ্ঠানে অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম, মো. মামুনুর রশিদ, মোহাম্মদ ইকরাম, প্রিয়তোষ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, তরুণরা চাইলে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে সেই পরিবর্তন শুধু তখনই সম্ভব যখন তারা নৈতিকতা, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধকে অগ্রাধিকার দেবে। তরুণদের জন্য দরকার একটি পরিচ্ছন্ন পরিবেশ যেখানে তারা কোন স্বার্থের শিকার হবে না বরং জনগণের প্রকৃত প্রতিনিধি হয়ে উঠবে। আমাদের প্রত্যাশা বাংলাদেশের তরুণদের স্বপ্ন, চিন্তা, কল্পনা এবং কাজকর্মের কেন্দ্রবিন্দুতে থাকবে দেশ ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। জাতিকে তরুণরা উপহার দেবে একটি শান্তি ও সৌহার্দপূর্ণ সুন্দর বাংলাদেশ।

অনুষ্ঠানে ডিনদের পক্ষে বক্তব্য দেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান ও প্রভোস্টদের পক্ষে শহীদ আবু সাঈদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ। 

তানিম/ এআর

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন