নওগাঁয় বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৬:২৪, ১১ জুন ২০২৬

নওগাঁয় বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি। সংগৃহীত

নওগাঁ সদর উপজেলার বারোমাসি বিল থেকে শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত শফিকুল ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানচপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বারোমাসি বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের অবস্থান ও ঘটনাস্থলের আলামত দেখে এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি বিলে ফেলে রাখা হয়েছে।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা শফিকুল ইসলামকে হত্যা করে মরদেহ বিলে ফেলে রেখে যায়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

/এআর

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন