হাটহাজারী প্রতিনিধি
প্রকাশ: ২০:১৯, ১৪ এপ্রিল ২০২৬
শিশুকন্যা। টিএনএন
হাটহাজারীতে চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে দুই মাসের এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার পিতার বিরুদ্ধে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহীম মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির মামা জাহেদ জানান, ঘটনার দিন সকালে শিশুটির পিতা ওসমান গনি তার স্ত্রী সুমাইয়াকে চা দিতে বলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওসমান গনি তার স্ত্রীর কোল থেকে দুই মাসের কন্যাশিশুটিকে কেড়ে নিয়ে আছাড় মারেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে দাবি করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/এআর