২০১৩ সালের মামলায় সাবেক ছাত্রশিবির নেতা গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৬, ৬ মার্চ ২০২৬

২০১৩ সালের মামলায় সাবেক ছাত্রশিবির নেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীর গুমানমর্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের নিজ বাসা থেকে ছাত্রশিবিরের হাটহাজারী উত্তর থানার সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ূবীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ২টয় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, ২০১৩–১৪ সালের একটি মামলার সূত্র ধরে গভীর রাতে তার বাসায় অভিযান চালানো যৌথ বাহিনী। এ সময় বাসার দরজা ভেঙে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সালাউদ্দিন আইয়ূবীর ছোট ভাই জহির উদ্দিন বাবর বলেন, আমার ভাই সালাউদ্দিন আইয়ূবী দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। কিছুদিন পূর্বে তিনি দেশে এসেছেন। তাকে ২০২৩ সালের একটি মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান।  তিনি বলেন ৮১/১৭ এবং ৭৩/১৮ (১০_১২_১৩) নং মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন