লক্ষ্মীপুরে ইয়াবা ও বিদেশি মদসহ ব্যবসায়ী আটক

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১০:০৯, ৩ জানুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে ইয়াবা ও বিদেশি মদসহ ব্যবসায়ী আটক

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে ইয়াবা ও বিদেশি মদসহ এক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মাধব সরকার (৩৮)। তিনি মৃত সুদেব সরকারের ছেলে। তাঁর বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকায়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধব সরকারের নিজ পরিচালিত প্রতিষ্ঠান ‘মেসার্স সরকার মেডিকেল’ থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪০টি ইয়াবা বড়ি এবং Iconic White ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে ৭৫০ মিলিলিটারের ৫ বোতল ও ৩৭৫ মিলিলিটারের ৯ বোতল রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, উদ্ধার করা মাদক ও মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন