প্রচারণার আট দিনেই ৪২ নির্বাচনী সহিংসতা, নিহত ৪
প্রচারণার আট দিনেই ৪২ নির্বাচনী সহিংসতা, নিহত ৪
সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী সহিংসতার ঘটনা। দেশের বিভিন্ন এলাকায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে ভোটের পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এতে সাধারণ ভোটার ও প্রার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ঘিরে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ থাকবে কি না—এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।