আওয়ামী লীগের ক্লিন ইমেজ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫:৪৫, ৬ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগের ক্লিন ইমেজ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টিতে যোগদানকারী আওয়ামী লীগের ক্লিন ইমেজ ও নির্বাচনে জয়লাভ করতে পারবেন এমন নেতাদের মনোনয়ন দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

 

তিনি বলেন, ৩শ’ আসনে প্রার্থী সংকট ঘোচাতে যাদের নামে মামলা নেই এবং ব্যাপক জনসমর্থন রয়েছে তারা মনোনয়ন পাবেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে রংপুর বিভাগের ৮ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, মব নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জাতীয় পার্টির ওপর আঘাত আসলে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসিরের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন।

জিএ

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন