শিক্ষার্থী সংখ্যায় শীর্ষে ২০-এ যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়
দেশে বর্তমানে অনুমোদিত সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৩টি। এর মধ্যে এরমধ্যে জাতীয়, উন্মুক্ত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বাদে ৫০টি উচ্চশিক্ষালয়ে সব মিলিয়ে শিক্ষার্থী দুই লাখ ৯৬ হাজার ৬৯৬ জন। তার মধ্যে ছাত্র ২ লাখ ৫ হাজার ৪৩০ জন এবং ছাত্রী ৯১ হাজার ২৬৬ জন রয়েছেন। সম্প্রতি ইউজিসির প্রকাশিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘৫০তম বার্ষিক প্রতিবেদন-২০২৩’-এ সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষণা, ব্যয়, প্রকাশনা ও অনুপাত থেকে এমন তথ্য পাওয়া গেছে।