এনএসটি ফেলোশিপে পাচ্ছেন গোবিপ্রবির ৩২ জন

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২১:০৪, ১৪ জানুয়ারি ২০২৬

এনএসটি ফেলোশিপে পাচ্ছেন গোবিপ্রবির ৩২ জন

ছবি: সংগৃহীত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপে চলতি বছরে বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩২ জন শিক্ষার্থী NST ফেলোশিপ লাভ করেছেন, যেখানে মোট ফেলোশিপের আর্থিক পরিমাণপ্রায় ১৮ লাখ টাকা।

ফেলোশিপপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী রয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ও গবেষণার মানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। এই বিভাগ থেকে মোট ১১ জন শিক্ষার্থী NST ফেলোশিপে নির্বাচিত হয়েছেন, যা অন্যান্য বিভাগের তুলনায় সবচেয়ে বেশি। বিশেষভাবে বলা যায়, বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা প্রমাণ করে আসছে।

এছাড়া অন্যান্য বিভাগ থেকেও শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছেন; Botany ২ জন, Physics ১ জন, ESD ১ জন, ACCE ২ জন, Chemistry ৩ জন, Statistics ১ জন, Mathematics ১ জন, Pharmacy ৪ জন, BMB ২ জন এবং FAE ২ জন।
NST ফেলোশিপ দেশের মেধাবী শিক্ষার্থী ও নবীন গবেষকদের উচ্চশিক্ষা ও গবেষণামুখী কার্যক্রমে উৎসাহিত করার জন্য প্রদান করা হয়। এই আর্থিক সহায়তা শিক্ষার্থীদের গবেষণার ব্যয়, শিক্ষাসামগ্রী, এবং একাডেমিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জিএ

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন