গোবিপ্রবি ও প্রাভা হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২২:০৫, ৬ সেপ্টেম্বর ২০২৫

গোবিপ্রবি ও প্রাভা হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মধ্যে এক স্বাস্থবিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী , কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ভরশীল সদস্যরা প্রাভা হেলথ থেকে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা নিতে পারবেন। এই চুক্তির ফলে কনসালটেনন্সি ফি, মেডিকেল টেস্ট, হেলথ চেকআপসহ বিভিন্ন ক্ষেত্রে ডিসকাউন্ট সুবিধা পাবেন। 

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গোবিপ্রবির ঢাকার ধানমন্ডি গেস্ট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিপত্রে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং প্রাভা হেলথের পক্ষে স্বাক্ষর করেন চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আব্দুল মতিন ইমন।

চুক্তি অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিডিও কলের মাধ্যমে সেবা নিলে ২০ ভাগ, সশরীরে চিকিৎসক দেখালে ২০ ভাগ, সকল ধরনের ল্যাব টেস্টে ২৫ ভাগ, ডোপ টেস্টে ৪৫ ভাগ, হোল বডি চেকআপে (নিয়মিত শারিরীক জটিলতা নির্ণয়) ৫৯ ভাগ এবং ভিটামিন ডি প্যাকেজে ১২ ভাগ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

রেজওয়ান রাফি/এআর

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন