টিএনএন ডেস্ক
প্রকাশ: ০৭:৫৯, ১৫ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদের দোসররা নতুনভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের দোসররা নতুনভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। বিএনপি সরকারের ব্যর্থতার কারণে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে, প্রধানমন্ত্রীর ব্যর্থতার কারণে আজ তারা নতুনভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করার সুযোগ পাচ্ছে।’
শনিবার (১৪ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলনে সাদিক কায়েম এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, সরকারকে আহ্বান করবো যেন দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার রায় কার্যকর করা হয় এবং তার সব দোসরের রায় কার্যকর করে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফের বাংলাদেশ গড়া হয়।
সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও সহাকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে বিশেষ অতথির বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মুয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি জসিম উদ্দিন সরকার।
জিএ