চাকরি প্রত্যাশীদের অর্থ লেনদেন বিষয়ে সতর্ক করলো ইউজিসি

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৩:১৫, ৪ ডিসেম্বর ২০২৫

চাকরি প্রত্যাশীদের অর্থ লেনদেন বিষয়ে সতর্ক করলো ইউজিসি

ফাইল ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ৯ম গ্রেডের বিভিন্ন পদের বাছাই পরীক্ষা ৫, ৬ ও ১৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। আসন্ন পরীক্ষাকে কেন্দ্র করে চাকরি প্রত্যাশীদের অর্থ লেনদেন বিষয়ে সতর্ক করেছে ইউজিসি।

আজ বৃহস্পতিবার ইউজিসির জনসংযোগ দপ্তরের পরিচালক ড. শামসুল আরেফিন এ বিষয়ে নিশ্চিত করেন। এনিয়ে সতর্ক বার্তা দেওয়া হয়।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, এই নিয়োগ পরীক্ষায় সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হবে। অর্থ লেনদেন বা অন্য কোনো অনৈতিক উপায়ে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। তাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী এবং তাদের অভিভাবকদের চাকরি পাওয়ার প্রলোভনে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও উল্লেখ করা হয়, এ ধরনের অনৈতিক ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে এর দায়ভার কোনোভাবেই ইউজিসি গ্রহণ করবে না। এ সংক্রান্ত কোনো তথ্য জানা গেলে আইন-শৃঙ্খলা বাহিনী অথবা ইউজিসিকে তাৎক্ষণিকভাবে অবহিত করার অনুরোধ করা হলো।

/এআর

আরও পড়ুন